বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানে চূড়ান্ত লড়াইয়ের ডাক রেজা পাহলভির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ সময় দেখুন
ইরানে চূড়ান্ত লড়াইয়ের ডাক রেজা পাহলভির


ইরানের রাজপথে চলমান গণবিক্ষোভ এখন এক ভয়ংকর রক্তক্ষয়ী মোড় নিয়েছে। কয়েক দশক নির্বাসনে থাকা ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি এক জরুরি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের প্রতি সরাসরি শহর দখলের আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) প্রচারিত এই বার্তায় তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়, লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল ও ধরে রাখা।

রেজা পাহলভি তার বার্তায় আগামী দুই দিন দেশজুড়ে আরও কঠোর আন্দোলনের নির্দেশ দিয়েছেন। শুক্রবারের বিক্ষোভে বিপুল জনসমাগমের প্রশংসা করে তিনি জানান, তিনি নিজেও এখন ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে তার বাবা মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম পাহলভি পরিবার থেকে এমন সরাসরি ও আক্রমণাত্মক বার্তা এল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাহায্য চেয়ে তিনি লিখেছেন, “জনাব প্রেসিডেন্ট, আমি জরুরিভিত্তিতে আপনার মনোযোগ, সমর্থন এবং পদক্ষেপ আশা করছি। গত রাতে ইরানের লাখ লাখ সাহসী মানুষকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়া হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি (ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা) তার টিকে থাকার সর্বশেষ পন্থা হিসেবে সহিংসতাকে বেছে নিয়েছে। ইরানের জনগণ এখন বুলেটের মুখোমুখি এবং আমরা সেখানকার খবর জানতে পারছি না। কারণ সরকার পুরো যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছে। ইরানে এখন ইন্টারনেট, মোবাইল ফোন, ল্যান্ডলাইন— সব অকার্যকর।”

এদিকে বিক্ষোভ নিয়ে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। যদিও মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ মানুষ।

নোবেলজয়ী শিরিন এবাদি সতর্ক করে বলেছেন, সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে বড় ধরনের গণহত্যা চালানোর নীল নকশা করছে। বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, নিরাপত্তা বাহিনীর মধ্যেও নিহতের খবর পাওয়া যাচ্ছে। ইরান জুড়ে এখন এক থমথমে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে বিক্ষোভের মুখে এক চুলও নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে তিনি বলেন, ইরান কোনো অবস্থাতেই পিছু হটবে না। এদিকে মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন, শহর দখলের এই ডাক আন্দোলনকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর