বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চুক্তি করো, নয়তো চরম মূল্য দিতে হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ সময় দেখুন
চুক্তি করো, নয়তো চরম মূল্য দিতে হবে


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে অবিলম্বে ওয়াশিংটনের সঙ্গে ‘সমঝোতা’ করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশটির ওপর বড় ধরনের বিপর্যয় নেমে আসবে বলে তিনি সতর্ক করেছেন। বিশেষ করে ভেনেজুয়েলা থেকে আসা তেল এবং অর্থ সাহায্য সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৩ জানুয়ারি রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে বন্দি করার পর থেকেই ট্রাম্পের নজর এখন কিউবার দিকে।

তেল সরবরাহ ও নিরাপত্তা পরিষেবা দীর্ঘদিন ধরেই কিউবার পরম মিত্র ভেনেজুয়েলা প্রতিদিন প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল পাঠিয়ে আসছিল দ্বীপ দেশটিতে। কিন্তু ট্রাম্প সাফ জানিয়েছেন, এই দিন শেষ। রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার তেল এবং অর্থের ওপর নির্ভর করে বেঁচে ছিল। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলার গত দুইজন স্বৈরশাসককে নিরাপত্তা পরিষেবা দিয়েছে। কিন্তু আর নয়।’

তিনি আরও লিখেন, ‘ভেনেজুয়েলা থেকে কিউবায় আর কোনো তেল বা টাকা যাবে না, একদম শূন্য। আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি তারা যেন সময় শেষ হওয়ার আগেই একটি চুক্তিতে আসে।’ তবে এই চুক্তির শর্ত কী হবে বা চুক্তি না করলে ঠিক কী ধরনের পরিণাম ভোগ করতে হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু লিখেননি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর