রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার

দেশের বাজারে কাল যাত্রা করছে ‘হোস্টিং ডটকম’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ সময় দেখুন
দেশের বাজারে কাল যাত্রা করছে ‘হোস্টিং ডটকম’


ঢাকা: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বুধবার (১৪ জানুয়ারি) যাত্রা করবে বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ (Hosting.com)।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোস্টিং ডটকমের এই কার্যক্রম বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

‎স্থানীয় দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের হোস্টিং সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। ওপেন সোর্স প্রযুক্তি এবং ওয়ার্ডপ্রেস ভিত্তিক সমাধানের মাধ্যমে ডেভেলপার, ডিজিটাল উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নিরাপদ, স্কেলেবল এবং নির্ভরযোগ্য হোস্টিং সুবিধা দিবে হোস্টিং ডটকম।

‎হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হোস্টিং প্রতিষ্ঠান সরাসরি তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা আমাদের প্রযুক্তি খাতের জন্য একটি মাইলফলক। এর ফলে দেশের গ্রাহকরা সরাসরি স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক মানের সেবা পাবেন। হোস্টিং সেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পাশাপাশি আমরা এই খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও প্রতিশ্রুতিবদ্ধ। হোস্টিং ডটকমের এই উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’

‎হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সেব দে লেমোস বলেন, ‘গত ২০ বছরের হোস্টিং অভিজ্ঞতায় আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস ও লারাভেলের মতো ওপেন সোর্স টুলসমৃদ্ধ ইকোসিস্টেম কীভাবে হাজারও ডিজিটাল উদ্যোক্তাকে সক্ষম করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও এর ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom