বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইরানে নিহতের সংখ্যা ২৪০০ ছাড়িয়েছে: মার্কিন সংস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ সময় দেখুন
ইরানে নিহতের সংখ্যা ২৪০০ ছাড়িয়েছে: মার্কিন সংস্থা


মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকারকর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ) জানিয়েছে, ডিসেম্বরের শেষের দিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে দুই হাজার ৪০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এইচআরএএনএর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ১৮ বছরের কম বয়সী ১২ জন বিক্ষোভকারীও এই মৃত্যুর তালিকায় রয়েছে। এইচআরএএনএ তাদের সর্বশেষ আপডেটে আন্দোলন শুরুর পর থেকে কমপক্ষে ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে।

এইচআরএএনএ থেকে নিশ্চিত করা নতুন এই তথ্য মৃত্যুর সংখ্যাকে আরও একটি উল্লেখযোগ্য বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। তবে সিএনএন স্বাধীনভাবে সংস্থাটির পরিসংখ্যান নিশ্চিত করতে পারেনি।

যদিও ধারণা করা হচ্ছে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের পরিপ্রেক্ষিতে, প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিক্ষোভে নিরাপত্তা সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্সকে নিশ্চিত করে দেশটির এক কর্মকর্তা। টানা দুই সপ্তাহে দেশজুড়ে অস্থিরতা ও কঠোর দমন-পীড়নের পর ইরানি কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার পক্ষ থেকে সেটিই ছিল প্রথমবার বড় মৃত্যু সংখ্যার স্বীকারোক্তি।

আরও পড়ুন- বিক্ষোভে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: ইরানি কর্মকর্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর