শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৫৩ আসনে ১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ সময় দেখুন
২৫৩ আসনে ১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা


ঢাকা: ১১ দলীয় জোটের আসন বণ্টনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯ টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যে’র বানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাতটি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তিনটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দু’টি ও নেজামে ইসলাম দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ ছাড়া, ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এদিকে খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। এ বিষয়ে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে আমি আমার আসন ছেড়ে দিয়েছি।’

সংবাদ সম্মেলনে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা আসন বণ্টনে ঐকমত্য হয়েছি। ছোটখাটো যে সমস্যা আছে তা প্রত্যাহারের শেষ সময়ে আগে ঠিক হয়ে যাবে। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজিব ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মনজু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom