শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দ.কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুকের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ সময় দেখুন
দ.কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুকের ৫ বছরের কারাদণ্ড


দক্ষিণ কোরিয়ার একটি আদালত ২০২৪ সালে মার্শাল ল জারি সংক্রান্ত মামলায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) আদালতের রায়ে বিচারক ইউনকে দোষী সাব্যস্ত করেন।

ডিসেম্বর ২০২৪ সালে মার্শাল ল জারির ঘটনাকে কেন্দ্র করে বিচারিক প্রক্রিয়ায় বাধা দেওয়া, গ্রেফতারি পরোয়ানা কার্যকরে কর্তৃপক্ষকে বাধা দেওয়া, সরকারি নথি জাল করা এবং মার্শাল ল জারির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগে ইউন সুক ইওলকে দোষী ঘোষণা করা হয়। মার্শাল ল জারি সংক্রান্ত একাধিক ফৌজদারি অভিযোগের মধ্যে এটিই প্রথম রায়।

শুক্রবার সেউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে বিচারক বেক দে-হিয়ুন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে সংবিধান ও আইনের শাসন রক্ষা করার সর্বোচ্চ দায়িত্ব থাকা সত্ত্বেও ইউন তা পালন করতে ব্যর্থ হয়েছেন।’

আদালত জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ইউন সুক ইওলের হাতে সাত দিন সময় রয়েছে।

রায় ঘোষণার পর আদালতের বাইরে ইউন-এর আইনজীবী ইউ জুং-হওয়া বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।’

উল্লেখ্য, ২০২৪ সালে স্বল্পমেয়াদি মার্শাল ল জারির পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর জেরে ইউন সুক ইওল প্রথমে অভিশংসিত হন, পরে গ্রেফতার এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom