শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

‘বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ সময় দেখুন
‘বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন’


ঢাকা: জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেন, জামায়াতে ইসলামী আল্লাহ ও তার রাসূল (সা.)-এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন।

তিনি বলেন, আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র জনাব গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

জনাব গাজী আতাউর রহমান ‘আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছে’ বলে যে মন্তব্য করেছেন, তাও সঠিক নয়। আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও তার রাসূল সা. এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন।

জনাব গাজী আতাউর রহমানের আরেক অভিযোগের প্রেক্ষিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারো সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না।

জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি জনাব গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom