শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে

তারেক রহমানের আগমনে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সভাস্থল পরিদর্শনে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ সময় দেখুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় আগামী ২২ জানুয়ারি বিএনপি’র চেয়ারম‌্যান তারেক রহমানের মৌলভীবাজার নির্বাচনী জনসভা সফল করতে সভাস্থল আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপি’র শীর্ষ নেতারা।

শনিবার (১৭ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জি কে গউছ আইনপুর খেলার মাঠ পরিদর্শনে যান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুল রহিম রিপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতারা জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া গ্যালারি, জনসমাগম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বিএনপি’র চেয়ারম‌্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে একটি বৃহৎ,শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি ও গণসমর্থনের প্রতিফলন ঘটাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom