রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

স্বতন্ত্র প্রার্থীকে হুমকি ও লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ সময় দেখুন
স্বতন্ত্র প্রার্থীকে হুমকি ও লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে


ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএম হোসাইন ও তার সমর্থকদের দু’দফায় মারধর সহ লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা কোর্টপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে সারা উপজেলাব্যাপী ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠে।

হামলার ঘটনা নিয়ে এমএম হোসাইন জানান, আজ দুপুরে তার নেতাকর্মী দের নিয়ে ভাঙ্গা কোর্টপাড় এলাকায় অনিলদাসের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাচ্ছিলাম। এ সময় কোর্টপাড় এলাকায় বটতলার নিচে হটাৎ স্থানীয় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ ও তার ১৫ /২০ জন নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে (এমএম হোসাইন) আমার কলার ধরে টানা হেনস্থা করা হয়। এবং লাঞ্ছিতসহ সাটের বোতাম ছিড়ে ফেলেছে। পরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে এই এলাকায় ভোট চাইতে নিষেধ করা হয়। এ সময় আমার সমর্থকেরা প্রতিবাদ করলে তাদেরকেও (সমর্থক) লাঞ্চিত ও মারধর করা হয়।

এমএম হাসানের নির্বাচন কর্মী হাসান মাতুব্বর জানায়, কোর্টপাড় থেকে লাঞ্চিত করার পর আমরা পৌরসভার অভিমূখে রওনা হই। এরপর ফের উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের বাসভবন খন্দকার টাওয়ারের সামনে ফের তাদের আরেক কর্মী এনায়েত মুন্সীকে বেধড়ক মারধর করেন বিএনপির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি বেগতিক দেখে আমরা সেখান থেকে নিরাপদ স্থানে চলে যাই। পরে থানায় অভিযোগ দেই। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত বিচার দাবি করেন তারা।

অপরদিকে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ তার ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি দাবি করেন, স্থানীয় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এনায়েত মুন্সীর সঙ্গে বিরোধ চলছে। সেই জেরেই তাদের মধ্যে সামান্য কথাকাটাকাটি হয়েছে ।

এ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা জানান, ঘটনাটি সামান্য ভূলবুঝাবুঝি মাত্র। তবে নির্বাচনের সময়তো, অনেকেই বিষয়টিতে রঙ মাখানোর চেষ্টা চালাচ্ছে।

এ বিষয় ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির কাছে তারা কেউই নিরাপদ নয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত বিচার দাবি করেন। তবে বিষয়টি প্রধান কমিশনকে জানানো হবে।

এ বিষয় থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্তকার্য চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর