রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে: চসিক মেয়র কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

‘আমি আপনাদেরই সন্তান, আমাকে সহযোগিতা করবেন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ সময় দেখুন
‘আমি আপনাদেরই সন্তান, আমাকে সহযোগিতা করবেন’


ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুবিধা-অসুবিধার কথাই আমি বলব এবং আপনাদের জন্যই কাজ করব। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এই শোক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘যেহেতু আমি নির্বাচনের কাজে ব্যস্ত থাকব, তাই যারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তাদের কাছেও আজকের বক্তব্য পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঐক্য থাকলে সব সংকট মোকাবিলা করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সবাই একসঙ্গে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ বিল ও গ্যাস বিলসহ জনজীবনের নানা সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া যাবে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন জরুরি।’

‘আমাকে সারা দেশে যেতে হবে। সেই যাত্রায় আপনারাই হবেন আমার শক্তি’- বলে তিনি দেশবাসীতে তার পাশে থাকার আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom