শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আজিমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ও মাউশি কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
আজিমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ও মাউশি কর্মকর্তা বরখাস্ত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে দেড় বছর বিরতির পর শিক্ষার্থীদের ক্লাসে ফেরার দিন শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই কর্মকর্তা স্কুল পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো তদারকির দায়িত্বে ছিলেন।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘সকালে আজিমপুর গার্লস কলেজ পরিদর্শনে গিয়ে কয়েকটি ক্লাসরুম নোংরা ও অগোছালো অবস্থায় দেখতে পান শিক্ষামন্ত্রী। এ বিষয়ে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। ফলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘স্কুল খোলার প্রথমদিন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। এ কারণেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি তদারকির দায়িত্বে থাকা মাউশির ওই কর্মকর্তাকেও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।’

এর আগে দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন রোববার সকাল ১০টায় আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সুরক্ষাব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম পেলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা আজকে এখানে এসেছি জানিয়ে। কিন্তু এরপর আমরা সব জায়গায় যাব না জানিয়ে। কোথাও কোনো নিয়মের ব্যত্যয় দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর