শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০

‘সন্তানদের সুরক্ষায় পিতামাতাকেও সচেতন হতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
‘সন্তানদের সুরক্ষায় পিতামাতাকেও সচেতন হতে হবে’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেড় বছর পর আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। এটা জাতির জন্য সুখবর। এখন সন্তানদের সুরক্ষায় শিক্ষকের পাশাপাশি পিতামাতাকেও সচেতন হতে হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেগুনবাগিচা আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিক ও অভিভাবকদের সঙ্গে কথা প্রসঙ্গে এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘দেশবাসীর সঙ্গে শিক্ষার্থী এবং অভিভাবকরাও খুশি। আমাদের দেশের করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নগামী, যা পাঁচ শতাংশের কাছাকাছি চলে এসেছে। কিছু দিনের মধ্যে হয়তো পাঁচ শতাংশের নিচে নেমে আসবে। তখন আমারা স্বাভাবিক জীবনে ফিরে আসব এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারব।’

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই সচেতন, বিদ্যালয়ে শিক্ষার্থীরা শতভাগ সুরক্ষায় থাকবে। নিশ্চিন্তে আপনাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠান। তবে পিতামাতাকেও সন্তানের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে।

মো. জাকির হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নিয়মিত মাস্ক (কাপড়ের) পরিধান করতে হবে, শ্রেণি কক্ষে প্রবেশের আগে প্রত্যেককে তাপমাত্রা পরীক্ষা ও সাবান দিয়ে হাত পরিস্কার করে নিতে হবে। তাছাড়া প্রতি বেঞ্চে ৩ ফুট দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসতে হবে।’

প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোাষ প্রকাশ করেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করেন। এছাড়া স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর