শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০

উদ্ভাবনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: ইউজিসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
উদ্ভাবনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: ইউজিসি


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে কর্মরতদের উদ্ভাবন ও সেবা সহজীকরণে সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা সেবা ডিজিটাল করার আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

ইউজিসি’র ২০২১-২০২২ অর্থবছরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত কমিটির সভায় রোববার (১২ সেপ্টেম্বর) তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ইউজিসি’র দক্ষতা বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের সেবা সহজীকরণের পথ প্রশস্ত হবে।’

সভায় জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এন্ড ট্রেনিং বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাকছুদুর রহমান ভূঁইয়াসহ কমিশনের ইনোভেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলাম।

সভায় ২০২১-২০২২ অর্থবছরে অন্তত একটি উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন, একটি সেবা সহজীকরণ ও একটি সেবাকে ডিজিটাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়ে চলতি অর্থবছরে দেশের পাবলিক বিশ্ববদ্যিালয়সমূহকে নিয়ে চারটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দাফতরিক কাজ ই-নথির মাধ্যমে সম্পাদনে গুরুত্বারোপ করা হয়।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর