বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Border 2 Box Office Day 13: Sunny Deol-Varun Dhawan Film Dips, India Total Hits ₹290 Cr | Bollywood News ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকে ছরওয়ারের সম্পৃক্ততার প্রমাণ আছে’ T20 WC warm-up: Ishan Kishan secures opening spot as India crush South Africa by 30 runs | Cricket News পাহাড়ি জনপদের দুর্ভোগ নিরসনে বরকলে ওয়াটার অ্যাম্বুলেন্স, শতভাগ বিদ্যুতায়ন ও আধুনিক সড়ক নির্মাণের প্রতিশ্রুতি: গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাসার কালিয়াকৈরে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার টাঙ্গাইল-২ আসনে ধানের শীষ প্রতীকে সালাম পিন্টুর নির্বাচনী জনসভা ৬টি এয়ারগানসহ গুলি উদ্ধার কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা কুলাউড়ায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার রাজশাহী-২ আসনের ভোটারদের নিয়ে জরিপ প্রকাশ, এগিয়ে জামায়াত

বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলা ও অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ সময় দেখুন
বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ হামলা ও অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১২০


পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে হালনাগাদ তথ্য জানিয়েছে।

আইএসপিআর এর বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, এ হামলায় আরও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, শনিবার (৩১ জানুয়ারি) বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’–এর সদস্যরা কোয়েটা, মাসতুং, নুশকি, ডালবানদিন, খারান, পাঞ্জগুর, তাম্প, গোয়াদর ও পাসনি এলাকায় একযোগে হামলা চালায়। সন্ত্রাসীরা নারী, শিশু ও শ্রমিকসহ ১৮ জন নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করে।

বিবৃতিতে আরও বলা হয়, গোয়াদার এবং খারানের নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং বেলুচিস্তানের দৈনন্দিন জীবন ও উন্নয়ন ব্যাহত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

আইএসপিআর বলেছে, ‘হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা অভিযান শুরু করে। অভিযানে ৩ আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৯২ সন্ত্রাসী নিহত হন। লড়াইয়ে ১৫ সেনাসদস্য বীরত্বের সঙ্গে প্রাণ দেন। এলাকাগুলোতে সন্ত্রাসীদের মূলহোতা ও সহায়তাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, এ হামলার নকশা ভারত থেকে করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেন, ‘সন্ত্রাসীরা কোথায় বসে এসব করছেন, তার অকাট্য প্রমাণ আমাদের কাছে আছে। আমরা বিশ্ববাসীর কাছে তাদের মুখোশ খুলে দেব।’

মুখ্যমন্ত্রী বুগতি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে একটি পুরো বেলুচ পরিবারও রয়েছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক কমানো সম্ভব হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পাঞ্জাব থেকে বেলুচিস্তানে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ডেরা গাজী খান শহরের পুলিশ উপকমিশনার উসমান খালিদ বলেন, ফোর্ট মুনরো হাইওয়ে ও তৌনসা-মুসা খেল সড়ক দিয়ে যানচলাচল বর্তমানে বন্ধ রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযানে অংশ নেওয়া সেনাদের সাহসিকতার প্রশংসা করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর