বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

টাইফুন চ্যানথু: সতর্ক অবস্থানে চীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
টাইফুন চ্যানথু: সতর্ক অবস্থানে চীন


আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী টাইফুন চ্যানথু চীনের দিকে এগিয়ে যাচ্ছে। চ্যানথুর প্রভাবে সাংহাই শহরে ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং সংলগ্ন এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে বিমান-পাতালরেল-ট্রেন চলাচল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

এদিকে, রোববার সন্ধ্যায় সৃষ্টি হওয়া সুপার টাইফুনটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সময়ের সঙ্গে আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে করছে আবহাওয়া দফতর। একই সঙ্গে, উপকূলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়াংসু, ঝেজিয়াং, সাংহাইয়ের কিছু এলাকায় ২৫০-২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সোমবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলা তিনটা থেকে শহরটির হংকিয়াও বিমানবন্দরের বিমান চলাচলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে সাংহাই শহরের পাতালরেল সেবা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর