
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: প্রাণঘাতি করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৬জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
এর মধ্যে করোনা সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে এবং বাকি ৪ জন মারা গেছেন উপসর্গে। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন ও নওগাঁর একজন রয়েছেন।
এদিকে নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন নয় জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। রামেকে করোনা পজিটিভ হয়ে ৪৭ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮২ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১২৯ জন।