শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ তদন্ত শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ সময় দেখুন
ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ তদন্ত শুরু


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি বলেন, সদর উপজেলার চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে রশিদ ছাড়া এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে তদন্ত করতে গিয়ে প্রমাণ মেলার পর স্কুলের প্রধান শিক্ষক আয়নাল হোসেনকে আদায়কৃত বাড়তি অর্থ ফেরত এবং ধার্য টাকার রশিদ শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ফরম পূরণে এক হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে এক হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়। অভিযোগ পাওয়া যায়, কয়েকটি স্কুল নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা নিয়েছে। এর বাইরে রশিদবিহীন ফরম পূরণের জন্য অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, ২২টি অভিযোগ লিখিত ও টেলিফোনে এসেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনো প্রমাণ পেলে তাদের সতর্ক করা হচ্ছে। বাড়তি টাকা ফেরত এবং সেই সঙ্গে ধার্য টাকার রশিদ দিতে বলা হচ্ছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর