বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

কর্ণফুলীতে ২ দোকানীকে ৩০০০ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৫ সময় দেখুন
কর্ণফুলীতে ২ দোকানীকে ৩০০০ টাকা জরিমানা

মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় ০২ (দুইটি) দোকানকে অর্থদন্ড জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ( ৩ মার্চ ) বিকাল ৩ টা থেকে ৪ টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন।
দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অপরাধে ০২ (দুইটি) দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধিনে সংশ্লিষ্ট ধারায় ০২ টি মামলায় মোট ৩,০০০/- (তিন হাজার) টাকা মাত্র অর্থদন্ড দিয়ে তা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সার্বিক সহযোগিতায় কর্ণফুলী থানার চৌকস পুলিশ টিম সহযোগিতা প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর