বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বুস্টার ডোজ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের মত প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
বুস্টার ডোজ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের মত প্রকাশ


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের ভ্যাকসিনগুলো এত ভালোভাবে কাজ করে যে, বেশিরভাগ মানুষের জন্য এখনই কোনো বুস্টার ডোজের প্রয়োজন নেই। বিভিন্ন বৈজ্ঞানিক সমীক্ষা ও তথ্য উপাত্তের পর্যালোচনা করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি প্যানেল এ মত দিয়েছে। বিজ্ঞানীদের ওই প্যানেলের পর্যালোচনা দ্য ল্যানসেট জার্নালে প্রকাশ হয়েছে।

বিশেষজ্ঞদের এ প্যানেলে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানীরাও রয়েছেন। তারা বলছেন, সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অনুমোদিত ভ্যাকসিনগুলো অত্যন্ত কার্যকর এবং দীর্ঘ দিন অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম। এসব ভ্যাকসিন গ্রহণ করলে মারাত্মক উপসর্গ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুহার একেবারেই কমে যায়।

সাম্প্রতিক বহু গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা মনে করেন, করোনার মৃদু উপসর্গ ঠেকাতে ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। তবে গুরুতর উপসর্গ থেকে সুরক্ষা দিতে করোনার ভ্যাকসিন বহুদিন অব্যাহতভাবে কার্যকর থাকতে পারে। বিজ্ঞানীরা বলেন, মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থা বেশ জটিল, ফলে ভ্যাকসিন গ্রহণের বহুদিন পরেও অ্যান্টিবডি কাউকে গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা করতে পারে।

বিজ্ঞানীদের পর্যালোচনার উপসংহার হলো, ভ্যাকসিন নিয়ে কোনো গবেষণাই এখনই সব মানুষের জন্য একটি বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা বলছে না। কেননা, ভ্যাকসিন গ্রহণ করলে গুরুতর উপসর্গের বিরুদ্ধে কার্যকারিতা দীর্ঘদিন টিকে থাকে।

বুস্টার ডোজ নিয়ে ভিন্ন আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, যদি অপ্রয়োজনীয় ডোজ শরীরে উল্লেখযোগ্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাহলে বুস্টার ডোজ গ্রহণের প্রভাবে লাভের চেয়ে বরং ক্ষতিই বেশি হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর