শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শেকৃবিতে হল খুলতে পারে অক্টোবরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
শেকৃবিতে হল খুলতে পারে অক্টোবরে


শেকৃবি প্রতিনিধি

করোনা মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর আগামী অক্টোবর থেকে আবাসিক হল খুলে দিতে পারে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসন। হল খোলার জন্য নেওয়া প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে।

শেকৃবি উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর পরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন হয়ে গেছে। আমরা হলোগুলো খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব পরিস্থিতি ঠিক থাকলে অক্টোবরের শুরুর সপ্তাহে খুলে দেওয়া সম্ভব হবে।

তবে সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনার পরেই এই সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ে কোনো আইসোলেশন সেন্টারের ব্যাবস্থা না থাকা প্রসঙ্গে উপাচার্য বলেন, আমাদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত জায়গা নেই। আমাদের জন্য পর্যাপ্ত আইসোলেশনের ব্যবস্থা করা কঠিন। তবে বিষয়টি বিবেচনায় রাখবেন বলে তিনি আশ্বস্ত করেন।

হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রস্তুত কি না জানতে চাইলে নবাব সিরাজ উদ দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম খান বলেন, হলগুলো খোলার জন্য প্রস্তুত হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ আনুষাঙ্গিক সকল কাজের ৯০ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। শিক্ষার্থীদের স্যানিটাইজেশনের জন্যও পর্যাপ্ত স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, আমার হলে গণরুম সংস্কৃতি থাকবে না এবং সবার জন্য রুমের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ছাত্র-অছাত্র চিহ্নিত করা হবে। পড়ালেখা শেষ, চাকরি হয়ে গেছে কিংবা বাইরের কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর প্রোভোস্টদের সঙ্গে কথা বললেও তারা একই কথা জানান।

সারাবাংলা/এসএম/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর