বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তালেবানকে সময় দিলে ৪০ বছরে শান্তি আসতে পারে: ইমরান খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ সময় দেখুন
তালেবানকে সময় দিলে ৪০ বছরে শান্তি আসতে পারে: ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তালেবানদের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং নারীদের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক সরকারের মতো ইস্যুতে তাদের উৎসাহিত করা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এমন মন্তব্য করেছেন।

সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তালেবানরা পুরো আফগানিস্তানকে দখল করেছে, যদি তারা এখন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে কাজ করতে পারে, সব দলকে একত্রিত করতে পারে, তাহলে আফগানিস্তানে ৪০ বছর পর শান্তি ফিরতে পারে। কিন্তু যদি তা বিশৃঙ্খলার দিকে যায়, তাহলে যে আশঙ্কা সবচেয়ে বেশি—অর্থাৎ মানবিক ও শরণার্থী সংকট—সেটাই দেখা দেবে আফগানিস্তানে।

ইমরান খান দাবি করেন, তালেবানরা সংকট এড়াতে আন্তর্জাতিক সহায়তা খুঁজছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা তালেবানদের বৈধতার দিকে সঠিক পথে চলতে সাহায্য করবে। তবে ইমরান খান সতর্ক করে দিয়ে বলেন, আফগানিস্তানকে কোনো বিদেশি শক্তি পরিচালিত করতে পারবে না।

সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে কোনো পুতুল সরকারই জনগণের সমর্থন পায়নি। সুতরাং সেদেশে বসে তাদের নিয়ন্ত্রণের চিন্তা না করে আমরা তাদের সমর্থনের কথা ভাবতে পারি। কারণ আফগানিস্তানের বর্তমান সরকার স্পষ্টভাবে মনে করে যে, আন্তর্জাতিক সাহায্য ছাড়া তারা সংকট মোকাবিলা করতে পারবে না। তাই তাদের সঠিক পথে চলতে আমাদেরই সহায়তা করা উচিত।

উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের গণতান্ত্রিক সরকার উৎখাত করে তালেবান। ওইদিন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এর কয়েক সপ্তাহ পর গত ৭ সেপ্টেম্বর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান। উগ্রবাদী গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা হাসান আখুন্দকে সরকারের প্রধান হিসেবে মনোনীত করে শীর্ষ নেতৃত্ব। মোল্লা আখুন্দ প্রতিবেশী পাকিস্তানের ঘনিষ্ঠ বলেও পরিচিত।

তালেবানের সরকার গঠন প্রক্রিয়ায় চীন ও পাকিস্তানের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তালেবান সরকার গঠনের আগের দিন কাবুলে পাকিস্তান দূতাবাসের সামনে পাকিস্তান বিরোধী সমাবেশ করেন সাধারণ আফগানরা। তালেবান সরকার গঠনের পর ধারণা করা হয়েছিল প্রতিবেশী পাকিস্তান সবার আগে স্বীকৃতি দেবে। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাবুলের নতুন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ইসলামাবাদ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর