বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ফ্রান্সে ভ্যাকসিন না নিয়ে বরখাস্ত ৩ হাজার স্বাস্থ্যকর্মী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
ফ্রান্সে ভ্যাকসিন না নিয়ে বরখাস্ত ৩ হাজার স্বাস্থ্যকর্মী


আন্তর্জাতিক ডেস্ক

ফরাসি প্রেসিডেন্টের বেধে দেওয়া সময়সীমার মধ্যে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন না নেওয়ায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অন্তত তিন হাজার স্বাস্থ্যকর্মী।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সাময়িক চাকরিচ্যুতির সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

এর আগে, বুধবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুসারে ফ্রান্সের ২৭ লাখ হেলথ-কেয়ারহোম-ফায়ার সার্ভিস কর্মীর জন্য করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়। একই নির্দেশনা ডাক্তার-নার্স-কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদের জন্যও প্রযোজ্য হবে।

এ ব্যাপারে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, তাদের মধ্যে অধিকাংশের শাস্তিই সাময়িক। স্বাস্থ্যকর্মীদের অনেকেই এখন করোনা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। তারা বুঝতে পারছেন ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই বাস্তবতা, বলেন ফরাসি স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জুলাই মাসে ঘোষণা দিয়ে জানিয়েছিলেন হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী এবং ফায়ার সার্ভিসকর্মীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনা ভ্যাকসিন নিতেই হবে। সেই সময়ই ভ্যাকসিন না নিলে শাস্তি হিসেবে বিনাবেতনে বরখাস্ত করার কড়া হুঁশিয়ারিও দেন তিনি।

এদিকে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সংস্থা এর আগের সপ্তাহে জানিয়েছিল, হাসপাতালের ১২ শতাংশ স্টাফ এবং ছয় শতাংশ বেসরকারি চিকিৎসক এখনও করোনা ভ্যাকসিনের আওতায় আসেননি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর