মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ সময় দেখুন

শেখ মোঃ আব্দুল হামিদ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখতে মৌলভীবাজার জেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। এতে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন পর্যায়ের কাঠ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালে সংগঠনটির কার্যক্রম শুরু হয় এবং ২০২৬ সালে রেজিস্ট্রেশন নম্বর ৪৭৯/২০২৬ পাওয়া যায়। রেজিস্ট্রেশনের পর এটিই সমিতির প্রথম আনুষ্ঠানিক সভা।
সভায় “ঐক্য, শান্তি, শৃঙ্খলা” মূলমন্ত্র সামনে রেখে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, “অবৈধ ব্যবসা করবেন না, কাউকে অবৈধ ব্যবসা করতে দেবেন না। বৈধভাবে ব্যবসা করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান।”
এ সময় সবাইকে সরকারি আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। অবৈধভাবে গাছ কাটা বা কাঠের ব্যবসার দায়ভার সমিতি নেবে না বলেও জানানো হয়। এই অবৈধ কাঠ ব্যবসা বিষয়ে আমাদের সকলের সচেতন থাকতে হবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর