বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৭ সময় দেখুন
​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুধারামে জায়গা-জমির বিরোধের জেরে আবু সায়েদ ভূঁইয়া নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে চরকাউনিয়া এলাকায় এই সহিংসতা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরকাউনিয়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হুদা হানুর নেতৃত্বে একদল লোক হামলা চালায়। হামলাকারীরা আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবুল ফাত্তাহ ও তার ছেলেদের পক্ষ নিয়ে নিরীহ আবু সায়েদের ওপর চড়াও হন।

অভিযোগ রয়েছে, ঘটনার সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে আবু সায়েদের ওপর হামলা চালায়। এ সময় তাকে গুলি করার চেষ্টা করে এবং হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া হয়।

এই হামলায় আবুল ফাত্তাহর পাশাপাশি শরিফ, সজিব, সোহেল, মোহন ও জাবেদসহ আরও অনেকে অংশ নেন। এছাড়া হানু মেম্বার ও আবু তাহেরও এই পুরো ঘটনায় নেতৃত্ব দেন।

খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত আবু সায়েদকে উদ্ধার করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর