বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১৫ অক্টোবর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু ১৫ অক্টোবর


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ অক্টোবর দুপুর ১২ টা থেকে শুরু হবে। ২য় সমাবর্তনে অংশ নিতে যোগ্য গ্র্যাজুয়েট ও গবেষকদের অনলাইনে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য ডিগ্রিধারীগণকে আগামী ১৫ অক্টোবার ২০২৬ দুপুর ১২টা থেকে ২০ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ওয়েবসাইট https://convocation.jnu.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান), বিবিএ বা সমমান এবং ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর, এমবিএ বা সমমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া এমফিল, পিএইচডি ও প্রফেশনাল/সান্ধ্যকালীন প্রোগ্রামের যে সকল শিক্ষার্থী বা গবেষক অন্তত একটি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন তারাই সমাবর্তনে অংশগ্রহন করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক (সম্মান), বিবিএস ও সমমান ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে মূল সনদের জন্য দিতে হবে ৫০০ টাকা। মাস্টার্স, এমএ, এমএসএস ও সমমান ডিগ্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৬ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা।

এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাস্টার্স (প্রফেশনাল/সান্ধ্যকালীন) প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন ফি ৮ হাজার টাকা এবং মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ক্ষেত্রবিশেষে সার্ভিস চার্জ হিসাব করা হবে।

এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্যের সভাপতিত্বে ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর