বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নতুন মুক্ত বাণিজ্য জোটে যেতে চায় চীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
নতুন মুক্ত বাণিজ্য জোটে যেতে চায় চীন


আন্তর্জাতিক ডেস্ক

প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে নিজস্ব প্রভাব বলয় বাড়াতে একটি আঞ্চলিক মুক্ত বাণিজ্য জোটে থাকা সত্ত্বেও কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপে (সিপিটিপিপি) নামের এক বাণিজ্য জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন করেছে চীন।

প্রশান্ত মহাসাগরে চীনকে রুখতে আমেরিকা-ব্রিটেন-অস্ট্রেলিয়া নতুন একটি প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেওয়ার পরদিনই সিপিটিপিপিতে যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানাল বেইজিং।

বারাক ওবামার শাসনামলে চীনকে রুখতে যুক্তরাষ্ট্রই প্রথম এই বাণিজ্য জোটের উদ্যোগ নিয়েছিল। পরে, ২০১৭ সালে এই উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অন্যতম মিত্র জাপানের নেতৃত্বে সিপিটিপিপি গঠনের আলোচনা শুরু হয়। ২০১৮ সালে ১১ দেশ এই চুক্তিতে সই করে। তাদের মধ্যে চীনবিরোধী নতুন প্রতিরক্ষা চুক্তির অন্যতম ক্রীড়ানক অস্ট্রেলিয়া ছাড়াও কানাডা, চিলি এবং নিউজিল্যান্ড রয়েছে। চলতি বছরের জুনে যুক্তরাজ্য সিপিটিপিপিতে যোগ দিতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে; থাইল্যান্ডও এতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এই বাণিজ্য জোটের প্রশাসনিক কেন্দ্র নিউজিল্যান্ডে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও জানান, সিপিটিপিপির মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগ দিতে নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী ডেমিয়েন ও’কনরকে চিঠি দিয়েছেন।

এছাড়াও, পরবর্তী করণীয় নিয়ে পদক্ষেপ নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে আলোচনার খবর জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

তবে, ২০২০ সালে চীন ১৪ দেশের সঙ্গে মিলে অন্য একটি মুক্ত বাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) গঠন করেছিল। বিশ্বের সবচেয়ে বড় ওই বাণিজ্য জোট আরসিইপিতে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর