বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী


আন্তর্জাতিক ডেস্ক

সবচেয়ে দীর্ঘ মহাকাশ মিশনে ৯০ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন চীনের তিন নভোচারী। নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো নামের ওই নভোচারীরা ভূ-পৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনা মহাকাশ স্টেশনের তিয়ানহে মডিউলে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শেনঝউ–১২ মহাকাশযানে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়ে চীনের স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটে ইনার মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন তারা।

এর আগে, ১৭ জুন এই মরুভূমি থেকেই মহাকাশে পাড়ি জমিয়েছিলেন ওই তিন নভোচারী। সেখানে অবস্থানের সময় মহাকাশে চালানো নানা পরীক্ষা-নিরীক্ষার তথ্য–উপাত্ত পৃথিবীতে পাঠানো এবং অভিযানের অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মহাকাশে হাঁটাহাঁটিও করেছেন তারা।

চীনের অ্যারোস্পেস সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রি করপোরেশনের বরাতে গ্লোবাল টাইমস জানিয়েছে, তিয়ানহে কোর মডিউলে প্রত্যেকের জন্য আলাদা বসবাসের জায়গা ছিল। ছিল ব্যায়ামাগার। তাতে ছিল বিশেষভাবে নকশা করা ট্রেডমিল ও বাইসাইকেল।

এদিকে, এই সফল মহাকাশ অভিযানকে মহাকাশ গবেষণায় চীনের ওপর আস্থা এবং তাদের সক্ষমতা আরও বাড়িয়ে দিলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম দেশ হিসেবে চাঁদের অদেখা অংশে (ডার্ক সাইড) মানুষবিহীন রোভার পাঠিয়েছিল চীন। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রজেক্ট থেকে বাদ পড়ে দেশটিকে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে হয়েছে। সেখানেই ৯০ দিন অবস্থান করে ফিরে আসলেন এই তিন নভোচারী।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর