বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভ্যাকসিন রফতানি শুরুর ঘোষণা দিলো ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
ভ্যাকসিন রফতানি শুরুর ঘোষণা দিলো ভারত


আন্তর্জাতিক ডেস্ক

আগামী মাস থেকে ফের ভ্যাকসিন রফতানি ও অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সোমবার (২০ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মানদাভ্য তার সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

বিশ্বের শীর্ষ ভ্যাকসিন উৎপাদক দেশ ভারত। অভ্যন্তরীণ বিপুল চাহিদার বিপরীতে যোগান নিশ্চিত করতে হিমশিম খাওয়ায় গত এপ্রিলে ভ্যাকসিন রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী ডিসেম্বরের মধ্যে দেশটির ৯৪ লাখ ৪০ হাজার প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এ লক্ষ্যমাত্রা পূরণে অনেকটাই এগিয়ে গেছে দেশটি। এ পর্যন্ত ভারতের ৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক কমপক্ষে এক ডোজ ভ্যাকসিনের আওতায় এসেছেন।

উল্লেখ্য যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দেবনে। ওয়াশিংটনে তিনি কোয়াড শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনেও যোগ দেবেন তিনি। ওয়াশিংটনে বিশ্বনেতাদের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকে ভ্যাকসিন রফতানির জন্য ভারতের উপর চাপ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নরেন্দ্র মোদি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগেই ভ্যাকসিন রফতানির সিদ্ধান্ত জানাল দিল্লি।

সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানান, তার সরকার ভ্যাকসিন রফতানিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অগ্রাধিকার দেবে। তিনি বলেন, প্রতিবেশীরা সবার আগে ভ্যাকসিন পাবে। শুধুমাত্র উদ্বৃত্ত ভ্যাকসিন আমরা রফতানি করব।

উল্লেখ্য যে, গত এপ্রিলে ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা জারির আগে প্রায় ১০০টি দেশে ৬ কোটি ৬০ লাখ ভ্যাকসিন বিক্রি ও অনুদান দেয় ভারত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর