শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ১৪ নভেম্বর তারিখ চূড়ান্ত করে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২ ডিসেম্বর থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার দিন চূড়ান্ত করা হয়েছে। উভয় পরীক্ষার রুটিন অনুমোদন হয়েছে। তবে দুপুরে বৈঠকের পর বিকেলে পরীক্ষা দুটির রুটিন প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র সারাবাংলাকে এ খবরটি নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করতে আন্তঃশিক্ষাবোর্ডের বৈঠক আছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে রুটিন প্রকাশ করা হবে।

মন্ত্রণালয় বলছে, ১৪ নভেম্বর চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হলে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে দুপুরের পর বৈঠক করবে আন্তঃশিক্ষাবোর্ড। সেখান থেকে চূড়ান্তভাবে রুটিন প্রকাশ করা হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘এখনও রুটিন প্রকাশ করা হয়নি। বিকেলে এটি নিয়ে বৈঠক আছে। তবে রুটিন অনুমোদন পেয়েছে।’

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর