শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পরীক্ষা না হলেও সার্টিফিকেট পাবে জেএসসি-জেডিসি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
পরীক্ষা না হলেও সার্টিফিকেট পাবে জেএসসি-জেডিসি শিক্ষার্থীরা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না হলেও শিক্ষার্থীরা বোর্ড সার্টিফিকেট পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই বোর্ড সার্টিফিকেট পাবে।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, জেএসসি-জেডিসির শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এখন তাদের ফরম পূরণ করা হবে। এরপর তাদের সনদ দেওয়া হবে। তবে সেখানে কোনো ডিভিশন, শ্রেণি বা জিপিএ উল্লেখ থাকবে না।

এর আগে মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ শেষে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না।

তিনি আরও বলেন, এখন এসএসসি এবং এইচএসসি একেবারে সামনে। আমাদের সব প্রস্তুতি আছে। এখন আর জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে বলে মনে হয় না। কিন্তু ক্লাস ও সমাপনী পরীক্ষা হবে। সেটা সব শ্রেণির মতো পঞ্চম শ্রেণির এবং অষ্টম শ্রেণিতেও হবে।

সারাবাংলা/টিএস/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর