আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ার ডেইনট্রি ক্রান্তীয় চিরহরিৎ বন আদিবাসীদের কাছে ফিরিয়ে দিয়েছে দেশটির সরকার। এক চুক্তির মাধ্যমে বিশ্বের সবচেয়ে পুরনো এ চিরহরিৎ বন আদিবাসী জিম্মাদাররা ফিরে পেলেন।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষিত এই বন ১৮ কোটি বছরেরও বেশি পুরনো। এ বনে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করে আদিবাসী জনগোষ্ঠী। বুধবার চুক্তির মাধ্যমে কুইন্সল্যান্ড রাজ্য সরকার পূর্বাঞ্চলীয় কুকু ইয়ালানজি নামক আদিবাসী জনগোষ্ঠীর হাতে এ বনের মালিকানা হস্তান্তর করে। এখন থেকে কুকু ইয়ালানজি জনগোষ্ঠী রাজ্য সরকারের সঙ্গে মিলে এ বনের দেখভাল করবে।
চুক্তির আওতায় কুইন্সল্যান্ডের চিডার বে, ব্ল্যাক মাউন্টেন এবং হোপ আইল্যান্ডসহ মোট ১ লাখ ৬০ হাজার হেক্টর ভূমি রয়েছে।
মালিকা ফিরিয়ে দেওয়ার ওই চুক্তির মাধ্যমে পূর্বাঞ্চলীয় কুকু ইয়ালানজি জাতিগোষ্ঠীকে পৃথিবীর সবচেয়ে পুরনো একটি জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেয় কুইন্সল্যান্ড সরকার।
সারাবাংলা/আইই