বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সালেহের নেতৃত্বে আফগানিস্তানের নির্বাসিত সরকার ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ সময় দেখুন
সালেহের নেতৃত্বে আফগানিস্তানের নির্বাসিত সরকার ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের নেতৃত্ব নির্বাসিত সরকার গঠন করা হয়েছে। সুইজারল্যান্ডে আফগান দূতাবাস থেকে জারি করা এক বিবৃতিতে নির্বাসিত সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সালেহের নেতৃত্বে নির্বাসিত সরকারই আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার। আফগানিস্তানের বার্তাসংস্থা খামা প্রেস এ খবর প্রকাশ করেছে।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের দখল নেয় উগ্রবাদী গোষ্ঠী তালেবান। ওই দিন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। গনি সরকারের অন্যান্য কর্মকর্তারাও পালিয়ে বিদেশে আশ্রয় নেন। গনি পালানোর মাধ্যমে তার সরকারেরও পতন হয়।

তবে সে সময় গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ উত্তর আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় গিয়ে তালেবান বিরোধী নর্দান অ্যালায়েন্সের সঙ্গে জোট গড়েন। তালেবান বিরোধী জোট আমরুল্লাহ সালেহকে দেশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়। যদিও পরে পাঞ্জশিরের একাংশ তালেবান দখল করে নিয়েছে বলে খবর পাওয়া যায়।

এবার আমরুল্লাহ সালেহ সরকারের পক্ষে বিবৃতি দিয়েছে সুইজারল্যান্ডে আফগান দূতাবাস। ওই বিবৃতিতে বলা হয়, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্টই দেশ প্রধানের দায়িত্ব পালন করছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে গণি সরকারের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহেই নেতৃত্ব দেবেন। দেশের সকল ক্ষমতা সালেহের হাতেই থাকবে। সুইজারল্যান্ডে অবস্থিতি আফগান দূতাবাস সালেহের নেতৃত্ব মেনেই কাজ করছে বলেও জানানো হয় বিবৃতিতে।

গত সাত সেপ্টেম্বরে আফগানিস্তানে মোল্লা হাসান আখুন্দকে প্রধান করে অন্তর্বর্তীকালী সরকার গঠন করে তালেবান। যদি তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি কোনো দেশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর