শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবির ভর্তি পরীক্ষায় চবি কেন্দ্রে অনুপস্থিত ২৫১০ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
ঢাবির ভর্তি পরীক্ষায় চবি কেন্দ্রে অনুপস্থিত ২৫১০ জন


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতেই অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

শুক্রবার (১অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়েছে। শিক্ষার্থীদের অনুপস্থিতির তথ্য ক-ইউনিট ভর্তি কমিটির চবি কো-অর্ডিনেটর বিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মোহাম্মদ নাসিম হাসান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ১১ হাজার ২১০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ৮ হাজার ৭০০ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজর ৫১০ জন। তবে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ব্যবস্থাপনা খুব ভালো ছিল। সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ হয়েছে।’

আগামীকাল শনিবার (২ অক্টোবর) খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে চবি কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৮৫২ জন।

সারাবাংলা/সিসি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর