শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

ভারতে ৬ সপ্তাহের সর্বনিম্ন আক্রান্ত শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩০০ সময় দেখুন
ভারতে ৬ সপ্তাহের সর্বনিম্ন আক্রান্ত শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই কমে আসছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। যা ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। একই সময়ে করোনায় আক্রান হয়য়ে মারা গেছেন তিন হাজার ৪৬০ জন।

রোববার (৩০ মে) এ তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ২৫ হাজার ৯৭২ জনের — এমনটাই জানানো হয়েছে সরকারি পরিসংখ্যানে। যদিও, সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত মৃতের সংখ্যা এরচেয়ে অনেক বেশি।

এদিকে, ভারতে করোনা সংক্রমণের হার তিন দিন ধরে আট দশমিক ১৩ শতাংশই রয়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমে আট দশমিক দুই শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৭৬ হাজার ৩০৯ জন। ভারতে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩২০ জন। সুস্থতার হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ২৫ শতাংশ।

এছাড়াও, ভারতে মোট ভ্যাকসিন নিয়েছেন ২১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৬১৪ জন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom