শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কারাগারে বসেই ঢাবিতে ভর্তি পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
কারাগারে বসেই ঢাবিতে ভর্তি পরীক্ষা


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মানবিক অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কারাগারে বসে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই পরীক্ষায় অংশ নেন তিনি।

শনিবার (২ অক্টোবর) বেলা এগারোটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত এই ইউনিটটে ভর্তি পরীক্ষা শুরু হয়। খ ইউনিটে এবার আবেদন পড়েছে ৪৭ হাজার ৬৩২টি। বিপরীতে এই ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৩৭৮টি।

খ ইউনিটের পরীক্ষার সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলওয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি।’

এদিকে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে থাকা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেরানিগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক ও একজন কর্মকর্তা কারাগারে গিয়ে তার পরীক্ষা নেন।

এই প্রসঙ্গে অধ্যাপক আবু দেলওয়ার বলেন, ‘একজন শিক্ষার্থীর পরীক্ষা আমরা কেন্দ্রীয় কারাগারে গিয়ে নিয়েছি। এই ব্যাপারে আদালতের আদেশ ছিল। আমাদের দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা তার পরীক্ষা নিয়েছেন।’

সারাবাংলা/আরআইআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর