শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব করছে কারিগরি শিক্ষা বোর্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব করছে কারিগরি শিক্ষা বোর্ড


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড যুক্তরাষ্ট্রের ‘দি লিঙ্কন ইলেকট্রিক কোম্পানি’ লিমিটেডের সহযোগিতায় একটি আধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন করতে যাচ্ছে।

এ ল্যাবে বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তিতে ওয়েল্ডিং বিষয়ে মাস্টার ট্রেনার তৈরি করা হবে। ট্রেস্টিং ল্যাব হিসেবেও এটি ব্যবহৃত হবে এবং ল্যাবের একটি ভার্চুয়াল ওয়েল্ডিং ইউনিট থাকবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও যুক্তরাষ্ট্রের দি লিঙ্কন ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের স্থানীয় প্রতিনিধি এএনজেড করপোরেশনের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ ল্যাব ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে দেশের কারিগরি শিক্ষা খাতের ৩০০ জন শিক্ষককে মাস্টার ট্রেনার হিসেবে গড়ে তোলা হবে যারা পর্যায়ক্রমে সারাদেশে শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দিবে। ল্যাবে যারা প্রশিক্ষণ নেবে তাদের এরইমধ্যে ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সহজে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

গৃহীত কর্মসূচির ফলে দেশে চলমান মেগা প্রকল্প ছাড়াও বেসরকারি আবাসন খাত, জাহাজ নির্মাণ শিল্প, সেতু ও বাণিজ্য স্থাপনা নির্মাণের জন্য দক্ষ লোকবল সৃষ্টি হবে এবং বিদেশেও উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং ‘দি লিঙ্কন ইলেকট্রিক কোম্পানি’ লিমিটেডের পক্ষে আবু জুহুর নিজাম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর