সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ডেঙ্গি রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
ডেঙ্গি রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়াল



ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

দেশে করোনাভাইরাস সংক্রমণ কমলেও দিন দিন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গি ভাইরাস বাড়ছে ।

এই ঊর্ধ্বমুখী ধারায় গত ২৪ ঘণ্টায় ১৯৭ রোগীর মধ্য দিয়ে সারা দেশে ডেঙ্গি রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। ফলে এ বছর হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গি রোগী ১৯ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।

প্রতিদিনের মতো মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত একদিনে ডেঙ্গি জ্বর সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৭ জন নতুন করে ভর্তি হয়েছে।

তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫১ ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৬ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গি রোগীর সংখ্যা ৯০১ জনে দাঁড়িয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর