শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

মিশরে হামাস-ইসরাইল বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৮৪ সময় দেখুন
মিশরে হামাস-ইসরাইল বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক

মিশরের মধ্যস্থতায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলি বাহিনীর মধ্যে ১১ দিন পর যুদ্ধবিরতি কার্যকর হয়। এবার হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি আরও সংহত করে গাজা, পশ্চিম জেরুজালেম, আল-আকসা, শেখ জাররাহ এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে সেই মিশরেই বৈঠকে বসছে দুই পক্ষ।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত বৈঠকে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি অংশ নেবেন।

এদিকে, হামাস-ইসরাইল বৈঠককে ঘিরে কায়রোজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৩০ মে) কায়রো পৌঁছেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। সেখানে গিয়েই তিনি উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে বার্তা দিয়েছেন।

১৩ বছর পর কায়রো সফরে। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা পুনঃনির্মাণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, হামাসের জিম্মায় থাকা ইসরাইলি বন্দিদের মুক্তির ব্যাপারেও আলোচনা হবে।

এ ব্যাপারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শৌকরি জানিয়েছেন, পশ্চিম জেরুজালেম, পবিত্র আল-আকসা মসজিদসহ ওই এলাকায় অবস্থিত সকল ধর্মীয় স্থাপনার বিষয়টি মাথায় রেখে মিশর দুই পক্ষের সঙ্গে আলোচনা করছে।

তিনি বলেন, হামাস-ইসরাইলের যুদ্ধবিরতি স্থায়ী করতে অনুষ্ঠেয় ওই বৈঠকে আসা সব অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক রয়েছে মিশর। বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন গোয়েন্দা বিভাগের প্রধান আব্বাস কামেল।

অন্যদিকে, হামাস-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনার বৈঠকেও উপস্থিত থাকবেন মিশরের এই গোয়েন্দা প্রধান।

এর আগে, রোববার (৩০ মে) গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করেন মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর