বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ঝিনাইদহ ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে নারীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনতাই!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
ঝিনাইদহ ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে নারীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনতাই!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ব্যাংক থেকে টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় পারভিন খাতুন নামের এক নারীর কাছ থেকে এক লক্ষ টাকা ছিন

তাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বার বার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। সাথে থাকা ১১ বছরের ছেলে মাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল।

ঘটনাটি গটেছে গতকাল সোমবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ সোনালী ব্যাংকের সামনে। পারভিনা খাতুন হরিনাকুন্ডু উপজেলার রথখোলা গ্রামের বাবলুর রশিদের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পারভিনা খাতুন বোরকা পরিহিত অবস্থায় ব্যাংকের সামনে রাস্তা পার হচ্ছিল। এমন সময় কয়েক জন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ফেলে এবং মহিলার সাথে ধস্তাধস্তি করে। লোকজন ঘটনাস্থলে পৌছানের আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই মহিলা তখন বলতে থাকেন তার কাছ থেকে টাকা ছিনতাই হয়ে গেছে। মহিলাটি কাঁদতে কাঁদতে আবার ব্যাংকে প্রবেশ করেন এবং বার বার মুর্ছা যান। মহিলার ছেলে শিশু জিহাদ জানান, সকালে আমি মায়ের সাথে ঝিনাইদহ সোনালী ব্যাংকে টাকা উঠাতে আসি। পরে ব্যাংক থেকে দুই লক্ষ তিন হাজার ৪শত ৬০ টাকা তুলে ব্যাংক থেকে নিচে নেমে রাস্তা পার হওয়ার সময় মুখে মাস্ক পড়া ৪/৫ জন লোক আমাদের ঘিরে দরে এবং ব্যাগের মধ্যে থেকে কিছু টাকা ছিনিয়ে নেয়। পরে আমরা গুনে দেখি এক লাখ টাকার একটি বান্ডিল নেই। পারভিনার ভাসুর হুমায়ুন কবীর জানান, জানান, আমি খবর পেয়ে ব্যাংকে এসে দেখি পারভিনা বার বার অজ্ঞান হয়ে পড়ছেন।

সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখার ম্যানেজার জাকির হোসেন জানান, ওই মহিলা ১১টার দিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তিনি আবার ব্যাংকের ফিরে এসে আমাদের জানান তার টাকা ছিনতাই হয়েছে। একথা বলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে ব্যাংকের একটি রুমে রেখে আমরা পুলিশকে বিষয় সম্পর্কে অবগত করি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর