বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪১০ সময় দেখুন
বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল


সারাবাংলা ডেস্ক

ঢাকা: বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যাত্রীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার।

ভারতের শনাক্ত করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটির বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই তিন দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

এপ্রিলের শেষ দিকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের যাত্রীদেরও নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়। সেই কড়াকড়ির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু রোববার ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার দফতর থেকে এক বিবৃতিতে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

ভারতে গত তিন মাসে সংক্রমণের ব্যাপক বিস্তারের জন্য করোনাভাইরাসের নতুন ওই ধরনটিকে অনেকাংশে দায়ী করা হচ্ছে।

করোনাভাইরাসের এ ধরনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি ‘সাব টাইপ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ধরনটি।

এরইমধ্যে অন্তত চার ডজন দেশে করোনাভাইরাসের অতি সংক্রামক এ ধরনটি ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনটিকে চিহ্নিত করেছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ (ভিওসি) হিসেবে।

এদিকে ১৮ মে থেকে ইতালিতে চলাফেরায় নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। অন্যদিকে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যেতে হোম কোরারেন্টাইনের যে নিয়ম ছিল, আগামী ৩ জুন থেকে তা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর