শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সশরীরে ক্লাসে ফিরেছেন চবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৭৮ সময় দেখুন
সশরীরে ক্লাসে ফিরেছেন চবি শিক্ষার্থীরা


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির সময় অনলাইন ক্লাস থেকে মুক্ত হয়ে সশরীরে ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নিয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শাটল ট্রেন, বাসযোগে চবির বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা কাঁধে ব্যাগ নিয়ে সশরীরে ক্লাসে অংশ নিতে ক্যাম্পাসে এসেছেন। দেড় বছরেরও বেশি সময় পর সরাসরি ক্লাসে অংশ নিতে পেরে খুবই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে মাস্ক পরে শিক্ষার্থীরা প্রবেশ করছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা বেড়েছে।

বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র অজয় ঘোষ বলেন, দীর্ঘ বিরতির পর পুনরায় শ্রেণিকক্ষে ফিরে মনের সকল বিষাদ যেন নিমিষেই মুছে গেল। ঘরের ভিতর ১৮টি মাস অলসতার সঙ্গে বেঁচে থাকাটা কষ্টকর। তারপর এতোদিন পর সশরীরে ক্লাস করা,বন্ধুদের সঙ্গে দেখা করার অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। এ যেন দীর্ঘদিন পর স্বচ্ছন্দে নিশ্বাস নেওয়ার মতো।

চবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী বলেন, শিক্ষকরা এবং শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নিতে অধীর আগ্রহে ছিলাম। আমরা সেই সময়টায় পৌঁছেছি। দীর্ঘ দিন পর ক্লাসে ফিরে শিক্ষার্থীরাও প্রাণবন্ত ছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর