শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার আধা বেলা ক্লাস করবেন না প্রাথমিকের শিক্ষকেরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৬১ সময় দেখুন
বৃহস্পতিবার আধা বেলা ক্লাস করবেন না প্রাথমিকের শিক্ষকেরা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সহকর্মী শিক্ষকের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আধা বেলা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ এ তথ্য জানিয়েছে। পরিষদ জানিয়েছে, শিক্ষা কর্মকর্তার হাতে একজন শিক্ষকের নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদ হিসেবে এ কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচিতে শিক্ষকেরা স্কুলে গেলেও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন না।

পরিষদ নেতারা বলছেন, গোপালগঞ্জে শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় জড়িত জেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলছেন, মনোজ কান্তির ওপর কেবল হামলা নয়, তাকে বহিষ্কারও করা হয়েছে। এই আদেশ প্রত্যাহার করতে হবে। এটি না করা হলে তারা আরও বড় আন্দোলন করবেন।

প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ [ফাইল ছবি]

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর