বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

স্বাধীনতা বিরোধী শক্তি সাম্প্রদায়িক হামলা চালিয়েছে- নোয়াখালীতে ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৬৪ সময় দেখুন
স্বাধীনতা বিরোধী শক্তি সাম্প্রদায়িক হামলা চালিয়েছে- নোয়াখালীতে ধর্ম প্রতিমন্ত্রী


মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি::

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা এ হামলা চালিয়েছে। যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা এই হামলা চালিয়েছে। এরা মানুষ নয়, এরা পশুর থেকেও অধম। যে ঘটনা ঘটেছে তা কোনো ধর্মের মানুষ করতে পারেনা। কেননা কোনো ধর্মে এমন হামলা ও ভাংচুর সমর্থন করে না।

গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০ টায় চৌমুহনী পৌরসভা হলরুমে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যেনো আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। যারা এই কাজ করেছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। তাদের আটক করতে প্রশাসনকে সহযোগিতা করেন। যেনো এমন ঘটনা আর না হতে পারে। আল্লাহ তায়ালা কোরআনে অসংখ্য জায়গায় বিধর্মীদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মামুনুর রশীদ কিরণ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের
ভাইস চেয়ারম্যান সুব্রত পাল প্রমূখ।

উল্লেখ্য, একই দিন সন্ধ্যার দিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত উপাসনালয় গুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সহিংসতায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকার অনুদান তুলে দেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর