শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৬৭ সময় দেখুন
ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু


কুবি করেসপন্ডেন্ট

কুবি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমিতির সম্মিলিত সংগঠন ‘ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম’- এর আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নেতাদের এক ভার্চুয়াল সভা শেষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমতিয়াজ উদ্দীনকে আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসানকে সদস্য সচিব করা হয়।

সারাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রতিনিধিদের স্বার্থ রক্ষায় কাজ করবে এ সংগঠনটি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০টি সাংবাদিক সংগঠন ও ১টি কলেজের সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম’ এর নতুন কমিটি গঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করা হয়।

এতে সদস্য হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ামিনুল ইসলাম, দপ্তর সম্পাদক হৃদি রহমান ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জিহান।

এছাড়াও, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক সুমাইয়া আক্তার তারিন ও যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির শেখ ফাহিম ও সাজ্জাতুল জামান।

কমিটিতে আরও রয়েছেন, ডুয়েট সাংবাদিক সমিতির আফতাবুল ইসলাম শোভন ও রিয়াদ আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ওয়াহিদ তাওসিফ মুছা ও কাজী ফিরোজ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির মাহমুদুল হাসান তুহিন ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাব্বির আহমেদ এবং তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সদস্য সচিব শ্রাবণ আহমেদ।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর