1/ 6
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে জেরবার বিশ্ব। এখনও দেশের বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’চলছে। আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে জিও।
2/ 6
কোম্পানি প্রিপেড গ্রাহকদের জন্য বেশ কয়েক বিশেষ প্লান বাহারে নিয়ে এসেছে। এমনও কয়েকটি প্লান আছে যা লম্বা ভ্যালিডিটি বা মেয়াদের সঙ্গে বেশি ডেটা আর অনান্য বেনিফিট দিয়ে থাকে। জিওর (Jio) এক বছরের জন্য অনেক রিচার্জের প্ল্যান রয়েছে। এই প্লানটির বিশেষ বিষয় হল একবার রিচার্জ করলে এক বছরের জন্য টানা সুবিধা পেতে পারবেন আপনি।
3/ 6
জিওর (Jio)-র ১২৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ বা ভ্যালিডিটি ৩৩৬ দিনের। আপনার যদি এই প্লানটি দিয়ে নিজের ফোন নম্বর রিচার্জ করতে চান তাহলে আপনি এই প্ল্যানটি Jio-র ওয়েবসাইটে গয়ে ‘Others’ সেকশনে পাবেন। এই প্রিপেইড প্ল্যান গ্রাহকদের জন্য আনলিমিটেড ডেটা দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হচ্ছে হাই স্পিড ২৪ জিবি ডেটা।
4/ 6
২৪জিবি-র হাই-স্পিড ডেটা শেষ হওয়ার পরে, এর স্পিড কমে ৬৪-কেবিপিএস হয়ে যাবে। এই রিচার্জ প্ল্যানটি এমনই যে, আপনি যদি একবার রিচার্জ করেন তবে আপনি প্রায় এক বছরের জন্য রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন।
5/ 6
শুধু এই নয়, এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন জিও অ্যাপসের অ্যাকসেস বিনামূল্যে। কলিং ওয়ে জন্য এতে রয়েছে জিও-টু-জিও আর অনান্য নেটওয়ার্কের জন্য ফ্রি আনলিমিটেড কলিং এর সুবিধা।
6/ 6
সেই সঙ্গে গ্রাহকরা আর পেয়ে যাবেন ৩৬০০ ফ্রি এসএমএস। এই প্লানে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। এর মানে এটাই যে একবার রিচার্জ করে সারা বছর আনলিমিটেড কলিং-এর সঙ্গে পেয়ে যাবেন ডেটা ব্যবহার করার সুযোগ, বিনা কোনও অন্য রিচার্জ করে।