বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয় Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’

করোনা আক্রান্তদের ৫০ শতাংশই দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৮০৮ সময় দেখুন
করোনা আক্রান্তদের ৫০ শতাংশই দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন


লাইফস্টাইল ডেস্ক

করোনা আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়ার পরও প্রায় ৫০ শতাংশ রোগীই দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন। ছয় মাস বা তার বেশি সময় ধরে তারা এসব সমস্যায় ভুগছেন বলে একটি গবেষণায় জানা গেছে।

‘জামা নেটওয়ার্ক ওপেন’ জার্নালে প্রকাশিত সেই গবেষণায় জানা গেছে, ‘দীর্ঘমেয়াদী কোভিড’ নামে পরিচিত এই স্বাস্ব্য সমস্যাগুলো ব্যক্তি বিশেষে আলাদা। ২ লাখ ৫০ হাজার ৩শ ৫১ জন বয়স্ক ব্যক্তি ও শিশুর ওপর এ গবেষণা করা হয়। গবেষণার ফলাফলে দেখা যায়, অর্ধেকেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ্য হওয়ার পরও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না। তাদের মধ্যে ওজন কমে যাওয়া, ক্লান্তিবোধ, জ্বর ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২০ শতাংশ আগের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না, ২৫ শতাংশ মানুষ চিন্তা ও মনোযোগের সমস্যায় ভুগছেন। এছাড়া ৩০ শতাংশের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে, ২৫ শতাংশের শ্বাসকষ্টের সমস্যা এবং ২০ শতাংশের চুল পড়া ও ত্বকে রেশজনিত সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে আবার হৃদযন্ত্রের নানা সমস্যা যেমন বুকে ব্যাথা, বুক ধড়ফড় করার মতো সমস্যাগুলো খুবই সাধারণ।

আমেরিকার রোগতত্ত্ব ও রোগনিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, করোনায় আক্রান্ত হওয়ার সময় কোন উপসর্গ প্রকাশ পায় নি বা খুবই সাধারণ উপসর্গ ছিল তাদের ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হতে পারে।

কিন্তু ‘জামা নেটওয়ার্ক ওপেন’ জার্নালে প্রকাশিত আরও কয়েকটি গবেষণায় জানা গেছে, মনে রাখার ক্ষমতা কমে যাওয়ার সমস্যাগুলো তাদের ক্ষেত্রেই বেশি হয় যারা করোনায় অনেক বেশি ঝুঁকিতে আছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

সারাবাংলা/এসএসএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর