ইয়ানূর রহমান যশোর প্রতিনিধি:: যশোর জেনারেল হাসপাতাল থেকে জোর করে স্বর্ণা (২২) নামের এক প্রতিবন্ধী তরুণী রোগীকে নিয়ে যাওয়ার পথে হুইল চেয়ার থেকে পড়ে মৃত্যু হয়েছে। ওই তরুণীকে আল্ট্রাসনো করার জন্য বেসরকারি হাসপাতাল ল্যাবজোনের দালাল সেখানে নিয়ে যাচ্ছিলো।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। নিহত স্বর্ণা যশোর শহরতলীর শেখহাটি এলাকার ফজের আলীর মেয়ে। এদিকে চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অপচিকিৎসার অভিযোগ সম্প্রতি হাসপাতাল টি সিলগালা করে দিয়ে ছিলো স্বাস্থ্য বিভাগ।
তারপরও অজ্ঞাত খুঁটির জোরে সেটি চালু রেখেছে কর্তৃপক্ষ। নিহত স্বর্ণার মা রোজিনা বেগম জানান, তার মেয়ে বেশ কিছু দিন ধরে রোগে ভুগছিলো। এ অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
পরিস্থিতি দেখে চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন। এসময় স্বর্ণার শ্বাসকষ্ট ও রক্ত শূণ্যতা জনিত রোগ ছিলো বলে প্রাথমিকভাবে জানান চিকিৎসক।
রোজিনা বেগম বলেন, আমরা মেয়েকে হাসপাতালে ভর্তি করি। এসময় সদর হাসপাতালের সামনে ল্যাবজোন নামের একটি ক্লিনিকের কর্মচারী মনির তাদের প্রতিষ্ঠান থেকে আল্ট্রাসনো করার জন্য বারবার বলছিলো।