সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ২৮ জনের। পরীক্ষা করা হয় ১৮ হাজার ১২৪টি নমুনা। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর