বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জলপথে শিশু পাচার প্রতিরোধে নৌকায় এক ব্যতিক্রম মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৭০ সময় দেখুন
জলপথে শিশু পাচার প্রতিরোধে নৌকায় এক ব্যতিক্রম মানববন্ধন


জবি প্রতিনিধি ::
জলপথে শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন – লিডো।
শনিবার (২০ নভেম্বর) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল সংলগ্ন ওয়াইজঘাটে নৌকায় দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় শিশু পাচার রোধে রুখে দাঁড়াবো একসাথে; আইনের হাতে দিবো তুলে শিশু পাচার যারা করে; আমরা কারো দেওয়া কিছু খাব না; আমরা পাচার হব না; পাচার রোধে এক হই স্লোগানে মুখরিত হয়ে উঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা।
“শিশু পাচার বন্ধ করি, সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে লিডো বাংলাদেশে শিশু পাচার প্রতিরোধে “ইফেক্টিভ এ্যাওয়ারনেস অন এ্যান্টি ট্র্যাফিকিং প্রোগ্রাম” নামক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। যার মাধ্যমে পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। উক্ত প্রকল্পের অংশ হিসেবে ব্যতিক্রমী এই মানববন্ধনের আয়োজন করে লিডো।
মানববন্ধনে শিশু পাচার কী এবং কীভাবে হয়, শিশু পাচারের ভয়াবহতা, পাচারকারীদের কীভাবে শনাক্ত করতে পারি এবং পাচারকারীদের থেকে সাবধান থাকার উপায়সহ নৌপথে কর্মরত বিভিন্ন লোকজন যেমন- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, লঞ্চ পরিবহনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি, যাত্রী, স্থানীয় লোকজন এবং শিশুদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া হয়।
এছাড়াও শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক বার্তা সম্বলিত প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সদরঘাট নৌ থানার পক্ষ থেকে এ. এস. আাই সিরাজুল ইসলাম, নায়েক রুহুল আমীন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন ট্রাফিক ইন্সপেক্টর দিনেশ কুমার সাহাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত আয়োজনের সমন্বয়ক এবং লিডোর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম, টিএসএসবি প্রকল্প কদমতলী শাখার সিনিয়র সোশ্যাল মোবিলাইজার নাজিরুল ইসলাম অপুসহ কদতমতলী টিম এর সদস্যবৃন্দ।

The post জলপথে শিশু পাচার প্রতিরোধে নৌকায় এক ব্যতিক্রম মানববন্ধন appeared first on Unitednews24.com.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর