রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

স্পুটনিক ভি উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সিরাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
স্পুটনিক ভি উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সিরাম


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। দেশটির ড্রাগ রেগুলেটর শুক্রবার (৪ জুন) এ অনুমতি দেয়।

সিরাম ইনস্টিটিউট ভারতের পুনে রাজ্যের কারখানায় এ ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানা গেছে। তবে এখনই বাণিজ্যিক উৎপাদনের অনুমতি পায়নি সিরাম ইনস্টিউটিউট। প্রাথমিক পর্যায়ের এ অনুমতির আওতায় শুধুমাত্র পরীক্ষার জন্য ভ্যাকসিনটি উৎপাদন করতে পারবে সিরাম। বিক্রির জন্য উৎপাদন করতে হলে পরবর্তী পর্যায়ের অনুমতি লাগবে।

সিরাম ইনস্টিটিউটের এক মুখপাত্র ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আমরা স্পুটনিক ভি উৎপাদনের জন্য প্রাথমিক অনুমতি পেয়েছি। তবে বিক্রির জন্য প্রকৃত উৎপাদনের অনুমতি পেতে আরও কয়েকমাস সময় লাগবে। এ সময়ে আমাদের পূর্ণ মনোযোগ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনের দিকেই থাকবে’।

উল্লেখ্য, রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি ইতিমধ্যে বিশ্বের অন্তত ৬৫ দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। গত ১ মে এ ভ্যাকসিনটিকে অনুমোদন দেয় ভারত সরকার। ১৪ মে দেশটিতে স্পুটনিক ভির প্রথম চালান পৌঁছায়।

এর আগে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডি.বি. ভেঙ্কটেশ বলেছিলেন, চলতি বছরের আগস্ট থেকে স্পুটনিক ভি ভারতে উৎপাদন হবে। বিশ্বে উৎপাদিত স্পুটনিক ভ্যাকসিনের ৬৫ থেকে ৭০ শতাংশই যোগান দেবে ভারতের ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, বিশ্বে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতার দিক থেকে ভারত শীর্ষস্থানীয়। সিরাম ইনস্টিউট বিশ্বের অন্যতম বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান। ভারতে এ ভ্যাকসিনের ব্যাপক উৎপাদন শুরু হলে বিশ্বে ভ্যাকসিনের জোগান বাড়বে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর